ইনস্টিটিউশন এর উদ্যোগে পরিবেশ সচেতনতা কে উদ্দেশ্য করে বাইকে মিছিল শুরু হয়েছিল কলকাতা থেকে। তখন আমি বাঁকুড়া জেলায় কর্মরত। এই মিছিলের গ্রুপ লিডার আমাকে মনোনীত করেছিল The Institution of Exploration. তাই প্ল্যান মতো বাঁকুড়া জেলায় কোতলপুর থেকে আমি টীম কে আয়ত্তে নিয়েছিলাম। এই মিছিলে প্রায় পঞ্চাশজন মেম্বার অংশগ্রহণ করেছিলেন।
সকাল ১০টা নাগাদ আমরা বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর এ প্রাতরাশ সেরে জয়পুর জঙ্গলের ভিতরে অবস্থিত পুরোনো aerodrom বা airfield দেখতে গেলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের ব্যবহৃত এই সামরিক এয়ারপোর্ট আজ এক প্রাচীন ইতিহাস নিয়ে জঙ্গলের ভিতরে লুকিয়ে আছে। এখানে বেশ কিছুটা সময় থেকে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল মুকুটমণিপুর জলাধার। আমরা সন্ধ্যা নাগাদ পৌছালাম মুকুটমণিপুর জলাধারে আমাদের যুব আবাস ভোগ করা ছিল।
Write a comments